সারা দেশবাঁশখালীর বন্যায় জন্মের আনন্দ ছাপিয়ে মৃত্যুর কান্না
এগারো মাস আগেও এই বাড়িতে ছিল নতুন সংসারের স্বপ্ন। এসএসসি পাশ করে বিচারক হওয়ার স্বপ্নও বুকে লালন করতেন যে মেয়েটি, বিয়ের পর সেই স্বপ্নের পাশাপাশি তিনি লালন করছিলেন আরেকটি নতুন প্রাণ। কিন্তু সেই সন্তানকে পৃথিবীর মুখ দেখানোর মূল্য চোকাতে হলো নিজের জীবন দিয়ে।


