জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে-এটাই সরকারের প্রত্যাশা বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। তিনি বলেন, সরকার চায় গণমাধ্যম দায়িত্বশীলতার সঙ্গে স্বাধীনভাবে কাজ করুক এবং সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরুক।

তিনি বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. মাহবুবুর রহমান লিটনকে অবহিত করার কথা বললে ইমরান ও হৃদয় তার ওপর চড়াও হন বলে অভিযোগ করেন। এ সময় অপর উপ-রেজিস্ট্রার আমিনুল ইসলাম বাধা দিতে গেলে তাকেও লাঞ্ছিত করা হয়।

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামিকে ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে বিষয়টি জেলা প্রশাসন বা পুলিশকে জানানো হয়নি।

হত্যা, দমন-পীড়ন ও ভোটাধিকার হরণের অভিযোগ তুলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “এক যুগ ধরে হাজারো মানুষকে হত্যা করা হয়েছে, হাজার-হাজার মানুষকে আহত করা হয়েছে। এই পরিস্থিতি থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে ভোটের অধিকার প্রতিষ্ঠা করা”।

ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও আওয়ামীপন্থি শ্রমিকদের পাল্টাপাল্টি কর্মসূচির সমাধান হলেও আবারও অচল হয়ে পড়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। জেলা মোটরযান মালিক সমিতির একাংশের প্ররোচনায় রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রেখেছে জেলা শ্রমিক ইউনিয়ন।

অধ্যাপক জসিম উদ্দিন বলেন, গত শনিবার আমার পক্ষ থেকে কোন মিছিল হয়নি। সাধারণ জনগণ ও জামায়াতের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা ওই বিশাল মিছিলটি করেছে। যেহেতু ওই মিছিলে জামায়াত-শিবিরের অনেক নেতাকর্মী উপস্থিত ছিল সেটি জামায়াত-শিবিরের আড়ালে কিছু হয়েছে বলে মনে করি না।

দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। জামায়াতে ইসলামী এই অপচেষ্টা কখনোই সফল হতে দেবে না। সভায় উপস্থিত ভিন্ন ধর্মাবলম্বীরা তাদের মতামত তুলে ধরে বলেন, বাংলাদেশ মূলত সম্প্রীতির দেশ। কিন্তু কিছু গোষ্ঠী হিন্দু-মুসলিম বিভেদ সৃষ্টি করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়।

বাস কাউন্টারে ভাঙচুরের পর আমিনুল হক শামীম ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ পরিবহন শ্রমিকদের ইন্ধন দিয়ে বাস চলাচল বন্ধ রাখতে বলেন, যাতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন এবং পরিবহন খাতে অস্থিরতা তৈরি হয়।

সামগ্রিকভাবে পাসের হার আশানুরূপ না হলেও, শিক্ষার্থীরা বিশেষ করে ছাত্রীদের ধারাবাহিক অগ্রগতি আমাদের আশাবাদী করে তুলেছে। আগামী দিনে শিক্ষার গুণগত মান উন্নয়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সেনাবাহিনীর একাধিক সূত্র জানায়, মনোয়ার বিভিন্ন অ্যাপ (মেসেঞ্জার ও গোপন চ্যাটিং প্ল্যাটফর্ম) ব্যবহার করে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেন। এর মাধ্যমে তাদের সংগঠিত করে রাজনৈতিক উদ্দেশ্যে গোপন হামলার প্রস্তুতি নিচ্ছিলেন।

নির্বাচন কমিশনের কাঠামো সংস্কারসহ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে যাতে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মুখী শাহ্ মিসকিন মাজারে মানসিক ভারসাম্য হারিয়ে গামছা পরা অভিনেতা সমু চৌধুরীকে উদ্ধার করেছে পুলিশ।

পাটগুদাম ব্রিজ এলাকায় আয়াশ দাঁড়িয়েছিলেন যেখানে শেখ মুজিবের ম্যুরাল ছিল। হঠাৎ সেখানে পাঁচ-ছয়জন যুবক ছুরি হাতে তার ওপর হামলা চালায় আর বলে ‘বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙছিস কেন, তোকে মেরেই ফেলব। তোদের একেকটাকে ধরে পিটিয়ে শেষ করে দেব। তোদের অস্তিত্ব রাখব না।’

ময়মনসিংহের ত্রিশালের নজরুল একাডেমি মাঠে পর্দা নামল তিনদিনব্যাপী নজরুল জয়ন্তীর অনুষ্ঠানমালার। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এ উৎসবের সমাপনী অনুষ্ঠিত হলো মঙ্গলবার বিকেলে।

বরগুনা সদর থানার প্রতারণা মামলার প্রধান আসামি মো. আব্দুল মান্নান (৪৮) কে ময়মনসিংহের ত্রিশাল এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।

‘আমাদের লক্ষ্য কোনো বিশেষ দল বা ব্যক্তিকে ক্ষমতায় বসানো নয়, বরং মানবিক ন্যায়বিচার ভিত্তিক বাংলাদেশ উপহার দেওয়া। আমরা কারও সাথে আপস করব না, অন্যায়ের সামনে মাথা নত করব না। আমরা আল্লাহর ওপর ভরসা করি, দুনিয়ার কোনো শক্তির ওপর নয়।’

সেনাবাহিনীর প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় ও জেলা ট্র্যাফিক বিভাগের সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ময়মনসিংহ জেলা মোটরযান মালিক ও শ্রমিক ইউনিয়ন। দিনব্যাপী এ প্রশিক্ষণে ময়মনসিংহ জেলার শতাধিক পেশাদার গাড়িচালক অংশ নেন।

ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদীন উদ্যানে দীর্ঘ ১২ বছর ধরে অবৈধভাবে পরিচালিত একটি মিনি চিড়িয়াখানা অবশেষে সিলগালা করেছে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। অভিযানে জব্দ করা হয়েছে বিপন্ন ও সুরক্ষিত বিভিন্ন প্রজাতির ২৩টি বন্যপ্রাণী।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে ময়মনসিংহে প্রায় ২,৪৫০টি মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহে মালবাহী ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

নিহতের পরিচয় নিশ্চিত হওয়া ও ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই ঘটনার প্রকৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

বিএনপি ক্ষমতায় থাকতে দেশ শান্ত ছিল। আগামীতেও থাকবে ইনশাল্লাহ। তাই আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।

ময়মনসিংহে কাভার্ডভ্যানের চাপায় স্বামী স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর দুইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সদর উপজেলার চুরখাই মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

রাসেলসহ আরও এক পথচারী আহত হন। পরে গুরুতর অবস্থায় রাসেলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তিনিও মারা যান।

ময়মনসিংহ নগরীর উত্তর দাপুনিয়া এলাকায় টুটুল আহমেদ (২৭) নামে ব্যাটারিচালিত অটোরিকশা চালককে হত্যা করা হয়েছে।

ময়মনসিংহের ফুলপুরে ট্রাক ও সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুনের ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার (৮ মার্চ) সকালে এই ঘটনা ঘটে।

ময়মনসিংহে ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে এইচএসসি ২৫ ব্যাচের শিক্ষার্থীরা। বুধবার দুপুরে তাদের এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং অভিযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থাগ্রহণের দাবি জানায়।

শেরপুরের উদ্দেশে রওনা দেন চালক জুয়েল। পরদিন ভোরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রায়মনি এলাকায় পৌঁছালে ট্রাকটির গতিরোধ করে আরেকটি খালি ট্রাক।

ময়মনসিংহে বিপুল পরিমাণ বিদেশি মদ ও পিকআপ ভ্যানসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।

সংস্কারের নামে যদি ষড়যন্ত্র করা হয়, তাহলে বিএনপি তা মেনে নেবে না। অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। আমরা চাই না আপনারা ব্যর্থ হন।

যারা ইসলামের কিংবা কুরআনের কথা বলেন, তারা ধর্ম ব্যবসায়ী নন। আলেমদের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না, তাদের প্রতি বিদ্বেষ পোষণ করা যাবে না। কেউ আলেমদের বিরুদ্ধে দাঁড়ালে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সবমিলিয়ে ইসলামবিরোধী কোনো মতবাদ মেনে নেয়া যাবে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও মাহফিলের বিষয়টি মানুষ জানতে পরেন। শুক্রবার মাহফিলের সব ধরনের প্রস্তুতি শেষ হয়। এদিন রাত থেকেই ঢল নামে মানুষের। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি।

নির্বিঘ্ন করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাহফিলে পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি মাঠে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করবেন পাঁচ হাজার স্বেচ্ছাসেবক।

উপজেলার কুমারগাতা ইউনিয়নের মনতলা এলাকা থেকে কর্তব্য পালন শেষে মোটরসাইকেলে থানায় ফিরছিলেন রুস্তম। পথে সত্রাসিয়া এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।

দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও দেশে নৈরাজ্যের চেষ্টা চালাচ্ছেন পতিত শেখ হাসিনা। এ ধরনের অপচেষ্টা দেশের ছাত্র-জনতা মেনে নেবে না। এ দেশে স্বৈরাচার আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না। তাই ধানমন্ডির-৩২ নম্বরের মতো ময়মনসিংহেও স্বৈরাচারের স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবুরের ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে।

শ্বশুরবাড়ি থেকে পরিবারের সদস্যদের নিয়ে নদীপথে বাড়ি ফিরছিলেন ভৈরব উপজেলার জগন্নাথপুরের কাজল মিয়া। পথে ডাকাতদের হামলার শিকার হন তারা। ওই সময় তার কাছ থেকে মোবাইল, ১৪ ভরি স্বর্ণ ও ৬৭০০ টাকা লুটে নেন।

বঙ্গবন্ধু ও শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দেয়ায় গত বছরের সেপ্টেম্বরে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলাটি করা হয়। মামলাটি করেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের জেলা শাখার সদস্যসচিব আবুল কালাম মুহাম্মদ আজাদ।

বাজার থেকে শহরের দিকে আসার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ইয়াসিন আবির (১৯) ও মেহেদী হাসান (২০)। নিহত ইয়াসিন আবির নগরীর মাসকান্দা এলাকার বাসিন্দা এবং মেহেদী হাসান পুরোহিত পাড়ার বাসিন্দা।

ময়মনসিংহে সন্ত্রাসবিরোধী আইনে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম ফেরদৌস জিল্লুসহ আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের ৪ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

ট্রাইব্যুনালের তদন্তসহ অন্যান্য মামলার তদন্ত পুলিশই করবে এটা অন্য কোন সংস্থার করার সুযোগ নাই। আগের মতো পুলিশ যেন উৎসাহ-উদ্দীপনা এবং তাদের কর্মদক্ষতা ফিরে পায় সেজন্য সরকার কাজ করছে।

ঘটনা জানার পরেই বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল প্রশাসন গতকাল রাতে (১২ জানুয়ারি) হলে গিয়ে গেস্টরুম করানোর সাথে জড়িতদের চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়ের অর্ডিনেন্স অনুযায়ী হলে শৃঙ্খলা পরিপন্থী কাজে সম্পৃক্ত থাকার কারণে বহিষ্কার করা হয়।

ময়মনসিংহে আনন্দ মোহন কলেজে হলের সিট বরাদ্দের নবায়ন নিয়ে দুই দল শিক্ষার্থীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

প্রশাসনে শুদ্ধি অভিযান না চালানো সরকারের বড় ব্যর্থতা উল্লেখ করে আমার দেশ সম্পাদক তার বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ১৫ বছর ধরে দেশকে ধ্বংস করে দিয়েছে। শনিবার ময়মনসিংহে জুলাই বিপ্লবোত্তর আকাঙ্খা ও সম্ভাবনা শীর্ষক এক সেমিনারে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।