
যমুনা সেতুর দুই প্রান্তে ২৫ কিলোমিটার যানজট
ঈদুল আজহার ছুটি শেষ হওয়ায় একযোগে উত্তরের বিভিন্ন জেলা থেকে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। বাড়তি যানবাহনের চাপ, যমুনা সেতু টোল প্লাজায় টোল আদায়ের ধীরগতি ও ভোরে যমুনা সেতুতে একাধিক যানবাহন বিকল হওয়ায় যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সাথে সাথে যানজট তিব্র আকার ধারন করে।







