সিরাজগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১ আহত ১০

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল

সিরাজগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১ আহত ১০
সংঘর্ষ থামাতে ঘটনাস্থলে পুলিশ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাহজাদপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নজরুল ইসলাম (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।

বিজ্ঞাপন

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম -পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার সকালে উপজেলার রূপবাটি ইউনিয়নের কুলিয়ারচর-বাগধোনাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম রূপবাটি ইউনিয়নের বাগধোনাইল গ্রামের মৃত সেরাজুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার কেন্দ্র করে উপজেলার রূপবাটি ইউনিয়নের কুলিয়ারচর ও বাগধোনাইল গ্রামের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলছিল। এরই জের ধরে আজ আবার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নজরুল ইসলামের মৃত্যু হয়। এতে আহত হয়েছে আরও ১০ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে।

শাহজাদপুর থানার ওসি আসলাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এফ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন