মতামত০৭ মার্চ ২০২৬
সুশাসনের প্রত্যাশা ও সরকারের করণীয়
গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের রাষ্ট্র পরিচালনার মূল দর্শন হলো জনগণের কল্যাণ নিশ্চিত করা। আর জনকল্যাণ নিশ্চিত করতে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পায়, তা হলো সুশাসন। সুশাসন কেবল প্রশাসনিক দক্ষতার বিষয় নয়; এটি রাষ্ট্রের স্থিতিশীলতা এবং নাগরিক আস্থার মূল ভিত্তি।
