সাহিত্য সাময়িকী১২ জুলাই ২০২৫
আল মাহমুদের অভ্যুত্থানের কবিতা : নতুন পাঠ
গণপরিসরে রাজনৈতিক বাঁকবদল, আন্দোলন বা উত্থানের কাল আসার আগেই সময়কে ধারণের মতো কবিতার ভাষা সৃজন করেন সমকালীন কবিসমাজ। জাতির ক্রান্তিকালের আখ্যান ও চরিত্র কবিতার প্রবাহে কল্লোলিত হয় কবির দূরদৃষ্টি সৃজন-মননের গুণে।

