বিশ্ব১১ জুন ২০২৫
ভুল চিকিৎসা নাকি ভুল বোঝাবুঝি?
নিউজ মিডিয়ায় একটি খবর প্রায়ই চোখে পড়ে—“ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু”। সাধারণ পাঠকের মনে সঙ্গে সঙ্গে তৈরি হয় নেতিবাচক একটি ধারণা, যেখানে চিকিৎসকের অদক্ষতা বা গাফিলতিকে দায়ী করা হয়। একজন চিকিৎসক হিসেবে এই শিরোনামগুলো যখন দেখি, তখন কেবল দুঃখই নয়, এক ধরনের অসহায়ত্বও অনুভব করি।
