
১১ নভেম্বর ২০২৫
চাঁদ সরে যাচ্ছে
আমরা যখন রাতের আকাশে চাঁদের দিকে তাকাই, চাঁদকে তখন একই জায়গায় স্থির মনে হয়। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, চাঁদ অনবরত আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। এই সরে যাওয়াটা যে ইদানীং শুরু হয়েছে এমন নয়। বরং বলা চলে, চাঁদ সৃষ্টি হওয়ার পর থেকেই পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে।


