পীর জুবায়ের জন্ম সুনামগঞ্জে। গ্রামের স্কুলে প্রাথমিক শিক্ষা ও দামোধর তপী মাহমুদপুর দাখিল মাদ্রাসায় পড়াশোনা শেষ করে জাউয়াবাজার ডিগ্রি কলেজে ইন্টারমেডিয়েট সম্পন্ন। সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে স্নাতক শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর নিয়ে লেখা পড়া করছেন। পাশাপাশি সিলেট 'ল' কলেজে লেখাপড়া করছেন। স্থানীয় পত্রিকা দৈনিক হাওরাঞ্চলের কথা- এর উপজেলা প্রতিনিধি হয়ে ২০১৭ থেকে সাংবাদিকতার হাতেখড়ি। এরপর স্থানীয় পত্রিকা সুনামকণ্ঠের স্টাফ রিপোর্টার ও জাতীয় পত্রিকা দৈনিক জাগরণ - এর জেলা প্রতিনিধি হয়ে কাজ করেন। পরবর্তীতে খবর সংযোগ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে ঢাকায় কাজ শুরু করেন। সর্বশেষ আমার দেশ পুনঃপ্রকাশের পর ২০২৪ সালের ২২ ডিসেম্বর স্টাফ রিপোর্টার (মাইগ্রেশন) হিসেবে কাজ শুরু করেছেন।