
পটুয়াখালীতে ভুয়া সেনা কর্মকর্তা সেজে প্রতারণা, যুবকের কারাদণ্ড
পটুয়াখালীর কুয়াকাটায় নিজেকে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে তরুণীদের সঙ্গে প্রতারণা করার অভিযোগে আব্দুল জলিল (২২) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার রাতে কুয়াকাটার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাকে আটকের পর এ দণ্ড দেওয়া হয়।







