সারা দেশকুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল দুই ‘লায়ন ফিশ’
মহিপুর মৎস্য বন্দরের মায়ের দোয়া ফিশ আড়তে মাছ দুটি আনা হলে ব্যবসায়ী মো. ছগির আকন সেগুলো কেনেন। মাছ দুটির মোট ওজন প্রায় ৮০০ গ্রাম। রঙিন ডোরাকাটা দাগ, লম্বা কাঁটাযুক্ত পাখনা এবং আকর্ষণীয় গঠনের কারণে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। মাছ দুটি একনজর দেখতে আড়তে উৎসুক মানুষের ভিড় জমে।







