প্রফেসর ড. শাহ জে মিয়া

ভুয়া খবর বা ভুল তথ্যে ভরা খবর আসলে কী এবং এগুলো আমাদের সমাজে কী ধরনের বিরূপ প্রভাব ফেলতে পারে, তা নিয়েই আজকের এই আলোচনা। এটা জানা খুবই গুরুত্বপূর্ণ এজন্য যে, ভুয়া খবর এখন সমাজে অন্যতম মারণাস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

বর্তমান নিবন্ধে দুটি প্রজন্ম নিয়ে আলোচনা করব। প্রথমটি জেন জেড বা জেনারেশন জেড, যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে এবং যারা তাদের বেশিরভাগ কাজের জন্য ডিজিটাল মাধ্যম কেউ বেছে নেয়। দ্বিতীয়টি হলো মিলেনিয়াল জেনারেশন, যাদের জন্ম ১৯৮০ থেকে ১৯৯৭ সালের মধ্যে, যে প্রজন্ম ইন্টারনেটের ঊষালগ্নে বড় হয়েছে