
০৩ অক্টোবর ২০২৫
পিআর পদ্ধতিতে কার লাভ, কার ক্ষতি?
আনুপাতিক হারে নির্বাচন পদ্ধতি তথা প্রোপোরশনাল রিপ্রেজেনটেশন (পিআর) এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয়। বর্তমানে এদেশের প্রচলিত নির্বাচন পদ্ধতি হচ্ছে, কোনো আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে যে সবচেয়ে বেশি ভোট পাবেন (একটি ভোট বেশি হলেও), তিনিই নির্বাচিত হবেন।

