মাজহার সিদ্দিক খান
পাকিস্তান ও ভারতের মধ্যে সীমান্ত সংঘাত একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় বিরোধপূর্ণ কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় ভারত তার সর্বশেষ ‘সাহসিকতা প্রদর্শন’ করে গত মে মাসে ‘অপারেশন সিন্দুর’-এর মাধ্যমে। অধিকৃত জম্মু ও কাশ্মীরে গত এপ্রিল মাসে কথিত একটি সন্ত্রাসী হামলার ঘটনার পর ভারত-পাকিস্তানে