মতামত০৯ সেপ্টেম্বর ২০২৫
জাতীয় পার্টির বিচার কেন নয়
২০১৪ সালে যখন সব প্রধান দল আওয়ামী লীগের পাতানো নির্বাচন বর্জন করে, তখন জাতীয় পার্টি জনগণের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে বেঈমানি করে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নির্বাচনে যায়। পরিহাসের বিষয়, সেই নির্বাচনে জাতীয় পার্টিকে একদিকে সরকারে মন্ত্রিত্ব দেওয়া হয়, অন্যদিকে বিরোধী দলের আসনও দখল করে তারা।

