সারা দেশসংস্কারের পরই ভেঙে পড়ল রুমার সড়কব্যবস্থা
পার্বত্য অঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়নে সরকারের কোটি কোটি টাকার বিনিয়োগ হলেও বান্দরবানের রুমা উপজেলায় কয়েকটি সড়ক ব্যবস্থার সংস্কারের পরই ভেঙে পড়েছে । এতে সড়কের সংস্কারকাজ নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে । সংস্কারকাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যে অনেক জায়গায় পিচ উঠে যাচ্ছে, আবার কোথাও দেখা দিচ্ছে ভাঙন।







