
০৯ অক্টোবর ২০২৫
পররাষ্ট্র উপদেষ্টাকে প্রধান অতিথি করায় সমালোচনার ঝড়
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২০ ডিসেম্বর। প্রতিষ্ঠার ১৭ বছর পর অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।
