মো. মিজানুর রহমান

চীনের দুঃখ হোয়াংহো নদী আর উত্তরবঙ্গের দুঃখ তিস্তা নদী । তিস্তা নদীপারের মানুষের দুঃখ লাঘবে এই সময়ের সবচেয়ে আলোচিত বিষয় তিস্তা মহাপরিকল্পনা। মহাপরিকল্পনার উদ্দেশ্যগুলো হলো বন্যা পরিস্থিতি প্রশমন, ভাঙন হ্রাস ও ভূমি উদ্ধার; পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিল্পায়ন, নগরায়ণ, বনায়ন ও সেচ সুবিধা বৃদ্ধি।

বাংলাদেশে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান রাজনৈতিক ইতিহাসে এক অনন্য মাইলফলক। ফিলিস্তিনের লড়াই জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের অন্যতম প্রেরণা। ভারতে পালিয়ে যাওয়া পতিত শেখ হাসিনা সরকারের ২০২৪ সালের জুলাই আগস্টের গণহত্যা মানব ইতিহাসের অন্যতম জঘন্য গণহত্যা হিসেবে বিবেচিত হচ্ছে।