প্রবাস২৯ জানুয়ারি ২০২৫
অনিয়মিত অভিবাসীদের বৈধতার শর্ত কঠিন করল ফ্রান্স
ফ্রান্সে অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণের অন্যতম একটি উপায় হচ্ছে ‘সার্কুলার ভালস’। ২০১২ সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল ভালস এই পদ্ধতি চালু করেছিলেন। নতুন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোতাইয়ো নতুন সার্কুলার জারি করার মধ্যদিয়ে পূর্বের সারকুলারটি বাতিল করে দিলেন।
