যশোর অফিস

স্থানীয় একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, গত ১২ জানুয়ারি গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে আগের রাতে ডেকোরেটরের মালামাল পৌঁছানোর পর অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এ সময় বাজার এলাকায় ফাঁকা গুলি ছোড়ার ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

আটককৃতরা হলেন, নিহতের জামাই শংকরপুর এলাকার বাসেদ আলী পরশ ও একই এলাকার আমিনুল ইসলাম সাগর। এ ঘটনায় কোতোয়ালি থানায় দুজনসহ অজ্ঞাতনামা আরও ৪৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের স্ত্রী।

সন্ধ্যায় পৌর কাউন্সিলরের কার্যালয়ের সামনে বসে ছিলেন আলমগীর হোসেন। ওই সময় কয়েকজন দুর্বৃত্ত মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে দ্রুত যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক আলমগীর হোসেনকে মৃত ঘোষণা করেন।

আমার দেশে সংবাদ প্রকাশের জেরে যশোর জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন এবং সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষের বিরুদ্ধে যশোর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে।

সম্প্রতি বাংলাদেশের ছয়টি টেলিভিশনের ইউটিউব চ্যানেল ভারতে ব্লক করা হয়েছে এবং এই বিষয়ে বাংলাদেশ কেনো পাল্টা ব্যবস্থা নেবে কি না জানতে চাইলে তিনি ‘না-সূচক’ জবাব দেন। তিনি বলেন, নিষিদ্ধ করে কারও গুরুত্ব বাড়াতে চাই না।

যশোরের মাদক ও অস্ত্র চোরাচালানের অন্যতম হোতা, চিহ্নিত সন্ত্রাসী, ৩৩ মামলার আসামি কাজী তারেক ওরফে তরিকুল ইসলামকে (৪৮) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মাহমুদুল হক বলেছেন, বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতায় দেশে মামলাজট মারাত্মক আকার ধারণ করেছে।

যশোরের একটি ধর্ষণ মামলার প্রধান আসামি মো. বাপ্পী হোসেনকে (৩০) গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-৬, যশোর এবং র্যাব-১, গাজীপুরের যৌথ অভিযানে শনিবার সন্ধ্যায় গাজীপুর মহানগরীর বাসন থানার বেরাইদেরচেলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় বিএসএফ আবার গুলি চালিয়েছে। এতে এক বাংলাদেশি কৃষক গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হয়েছে।

যশোরে স্ত্রীকে ভারতে পাচারের পর হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

দেশে ধনী-দরিদ্রে সীমাহীন বৈষম্য রয়েছে বলে মনে করেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টু। তিনি বিশ্বাস করেন, জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া এই বৈষম্য কমবে না।

যশোর শহরতলীর পুলেরহাট এলাকায় যশোর-বেনাপোল মহাসড়কে বাসচাপায় বাবা-মেয়ে নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী ও আরেক মেয়ে।

আন্দোলনে শহীদ-আহত ও নির্যাতিতদের প্রতি আমরা কৃতজ্ঞ। বছরের পর বছর জেলখাটা, গুম হয়ে যাওয়া নেতাকর্মীদের ঋণ শোধ হওয়ার নয়। সর্বশেষ অকুতোভয় ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দেশকে ফ্যাসিবাদমুক্ত করা হয়েছে।

খুনি-ছিনতাইকারীদের ধরতে এরই মধ্যে কাজ শুরু করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার করে ও অস্ত্রধারীদের গ্রেপ্তার করে জনমনে স্বস্তি ফিরিয়ে আনা হবে।

জুলাই-আগস্ট আন্দোলনে এককাতারে দাঁড়িয়ে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছেন যশোর এরিয়ার অধীন ১১ জেলার ছাত্র-জনতা। আগামীতেও একইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নেবেন বলে আমরা আশা করি।

যশোরের মণিরামপুর, কেশবপুর ও শার্শা উপজেলার বিভিন্ন পর্যায়ের পাঁচ নেতার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিএনপি।

যশোরে দুর্বৃত্তদের গুলিতে সাদী আহমেদ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি শহরের রেলগেট তেঁতুলতলা এলাকার শওকত হোসেনের ছেলে।

যশোরে চার বছর বয়সী মেয়ের গলায় ছুরি ধরে মাকে ধর্ষণের চেষ্টা করেছে তিন দুর্বৃত্ত। পরে ওই নারীর চিৎকারে এলাকাবাসী ছুটে এলে তাকে ছুরি মেরে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

রমজানে ইফতার মাহফিল পর্যন্ত করতে দেয়নি। আয়োজন করলেও নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে পাঠানো হয়েছে। এরপরও বিএনপি লক্ষ্যে অবিচল ছিল।

অস্ত্র আইনে মামলা করেন বোনপোল পোর্ট থানার এসআই হাবিবুর রহমান। তদন্ত শেষে লিটনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন এসআই মনিরুল ইসলাম। দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় দেন বিচারক।

যশোরে কিল-ঘুসি মেরে এক ট্রাফিক কনস্টেবলের নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে।

অ্যাটর্নি জেনারেল ৫ আগস্টের পূর্ববর্তী ও পরবর্তী বিচার কার্যক্রম নিয়ে তার অভিমত তুলে ধরেন। আর গণঅভ্যুত্থানে রাজনীতিক, আমলা, পুলিশের কাজের উদাহরণ দিয়ে এখন কীভাবে কার্যক্রম চালাতে হবে, সে সম্বন্ধে কথা বলেন চিফ প্রসিকিউটর।

শহীদ মসিয়ূর রহমান সড়কদ্বীপের সংকুচিত স্থানে শহীদ মিনার নির্মাণ করা হয়। এরপর সেটিকে কেন্দ্রীয় শহীদ মিনার ঘোষণা দিয়ে শ্রদ্ধা জানাতে বাধ্য করেন ফ্যাসিবাদী সরকারের প্রতিনিধি। তবে এমএম কলেজ ক্যাম্পাসের বেদিতেই ভাষাশহীদদের প্রতি

সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নেন রুদ্রপুর গ্রামে ‘শ্যামলছায়া পার্কে’ তাকে অবরুদ্ধ করে রাখা হয়। নিজের এই বিনোদন কেন্দ্রে সাবেক এই সামরিক সচিব আত্মগোপন করেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

আপনি যখন সরকারের দায়িত্ব নেন, আমরা আশ্বস্ত হয়েছিলাম। ভেবেছিলাম সুবিবেচকের মতো ব্যবস্থা করবেন। আমরা এখনও আশাবাদী। কিন্তু পরিষ্কার ভাষায় বলতে চাই, সংস্কারের নামে জাতিকে অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। পার্লামেন্ট না থাকলে সংস্কারও থাকবে না। নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু করে জাতীয়

হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যে শরিফুল মারা যান। তিনি ঠিক কী রোগে আক্রান্ত হয়েছিলেন সেই পরীক্ষা-নিরীক্ষাও করা যায়নি। হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

শাবল-হাতুড়ি নিয়ে নেমে পড়েন ছাত্র-জনতারা। প্রথমে পুরাতন কসবায় থাকা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুজিবের ভাস্কর্য গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর ভাঙচুর চালানো হয় যশোর পৌরসভা কার্যালয় ও জেলা পরিষদ চত্বরের ম্যুরাল।