মতামত০৬ ফেব্রুয়ারি ২০২৬
রাজনৈতিক সংস্কৃতির নবায়ন ও ‘হাদি মডেল’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস মূলত ভাঙাগড়ার ইতিহাস। কিন্তু ২০২৪ সালের জুলাই-পরবর্তী সময়কালটি শুধু ক্ষমতার রদবদল নয়, বরং একটি জাতীয় মনস্তাত্ত্বিক বিপ্লবের সাক্ষী। এ বিপ্লব বা ইনকিলাবের কেন্দ্রে যে ব্যক্তিটি একটি প্রাতিষ্ঠানিক ‘ফ্রেমিং’ তৈরি করতে পেরেছিলেন, তিনি শহীদ শরীফ ওসমান হাদি।

