সাহিত্য সাময়িকীযেভাবে বেড়ে উঠি (চতুর্থ পর্ব)
সাংস্কৃতিক এই জার্নির পাশাপাশি নেসারাবাদে পড়াশোনাটাও খুব ভালো ছিল। আমি বরাবরই ভালো শিক্ষার্থীদের মধ্যে ছিলাম—কখনো ফার্স্ট, সেকেন্ড, ফোর্থ বা ফিফথ। তবে আমার মধ্যে সবসময় ‘ফার্স্ট হতেই হবে’ এমন তাড়না ছিল না, এমনকি আমার আব্বারও এমন কোনো চাপ ছিল না।



