শাহরিয়ার নেহাল
দেশের প্রধান নদ-নদীগুলোর মধ্যে তিস্তা অন্যতম। এটি বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি আন্তঃসীমান্ত নদী, যার উৎপত্তি ভারতের সিকিম রাজ্যে। ভারত থেকে প্রবাহিত হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা দিয়ে ব্রহ্মপুত্র নদে মিশেছে নদীটি।