
এক মাসের শিশুকে রেখে ডেঙ্গুতে প্রাণ গেল তরুণীর, স্ত্রীকে হারিয়ে বাকরুদ্ধ স্বামী
ঘরের এক কোণে স্তব্ধ হয়ে বসে আছেন আমিরুল হোসাইন (৩৮)। পরিচিতজনেরা আসছেন, তাকে জড়িয়ে ধরে ডুকরে কাঁদছেন, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন-কিন্তু আমিরুলের চোখেমুখে যেন এক শূন্য দৃষ্টি। ঘরের ভেতর থেকে একটানা ভেসে আসছে স্বজনদের বুকফাটা হাহাকার। এর মাঝেই ডাক পড়ল, ‘জানাজার সময় হয়েছে।’ জানাজা শেষে চির






