সারা দেশ২৮ মিনিট আগে
পাকুন্দিয়ার রসালো লিচু বাজারে, ১২ কোটি টাকার বিক্রির সম্ভাবনা
চার গ্রামের শতশত চাষি লিচুর চাষের সঙ্গে জড়িত। প্রত্যেকটি গ্রামেই অনেক পুরাতন লিচুর গাছ রয়েছে। কম খরচে যেহেতু বেশি টাকা আসে তাই এখানকার অনেকেরই মূল পেশা লিচু চাষ। চারটি গ্রামে অন্তত ১২ হাজারের মতো লিচুর গাছ রয়েছে। এ বছর কমপক্ষে ১০ থেকে ১২ কোটি টাকার লিচু বেচার সম্ভাবনা রয়েছে।
