সারা দেশজ্বালানি সংকটে স্থবির ইছামতি নদীর পুনঃখনন
পাবনার প্রাণকেন্দ্র দিয়ে বয়ে যাওয়া একসময়ের প্রমত্তা ইছামতি নদীর পুনঃখননের কাজ জ্বালানি সংকটে স্থবির হয়ে পড়েছে। প্রয়োজনীয় ডিজেল না মেলায় আট দিন ধরে প্রকল্পের খননযন্ত্রগুলো (এক্সকাভেটর) অলস পড়ে আছে। এতে নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। ফলে জনমনে বাড়ছে ক্ষোভ।







