
যশোর সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদককে ছুরিকাঘাত
যশোর সিটি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল হাসান তদ্রুপকে (২৩) ছুরি মেরেছে এক দুর্বৃত্ত। ক্যাম্পাসে ‘মাদক বিক্রি ও ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায়’ অংকন নামে স্থানীয় এক তরুণ এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করা হচ্ছে। বুধবার দুপুর ১টার দিকে যশোর সিটি কলেজের পাশের একটি গলিতে এই হামলা







