ইসলাম ও জীবনদেশজ উৎসব বনাম আরোপিত সংস্কৃতি
ফসলি সনের হিসাব মেলাতে যে বৈশাখের পথচলা শুরু হয়েছিল, সময়ের বিবর্তনে তা আজ এক বিশাল ক্যানভাসে রূপ নিয়েছে। চৈত্রসংক্রান্তির বিদায় আর বৈশাখের আবাহন—বাঙালির এই চিরায়ত যাপনে একসময় আতিথেয়তা আর শুদ্ধাচারই ছিল প্রধান অনুষঙ্গ। কিন্তু গত কয়েক দশকে আমাদের এই লোকজ উৎসবের অবয়ব আমূল বদলে গেছে।



