সারা দেশমন্দিরের বারান্দায় চলছে শিক্ষার্থীদের পাঠদান
বিদ্যালয়ের ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণার দীর্ঘ দুই বছর পেরিয়ে গেলেও নতুন ভবন নির্মাণ করা হয়নি। ফলে নিরুপায় হয়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলার তালুক দুলালী রাজকাছারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান চলছে এখন পাশের একটি মন্দিরের খোলা বারান্দায়।







