অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, বিএনপি নেতার প্রতিষ্ঠানকে জরিমানা

অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, বিএনপি নেতার প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকার ধামরাইয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে বিএনপি নেতার মালিকানাধীন ডিলার পয়েন্ট সহ দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার গভীর রাতে উপজেলার বাথুলী বাজার ও বাড়বাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুন।

অভিযান সূত্রে জানা যায়, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস কিনতে বাধ্য হচ্ছিলেন ক্রেতারা। বিষয়টি নিয়ে ক্রেতাদের মাঝে ক্ষোভ দেখা দেয়।

উপজেলার সূতিপাড়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের মালিকানাধীন প্রতিষ্ঠান কে এক লক্ষ টাকা ও সেলিম এন্টারপ্রাইজ প্রতিষ্ঠান কে এক লক্ষ টাকা জরিমানা করা হয়৷

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুন জানান, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন