সাতক্ষীরায় পৃথক স্থান থেকে তিন ব্যক্তির লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা

সাতক্ষীরায় পৃথক স্থান থেকে তিন ব্যক্তির লাশ উদ্ধার
প্রতীকী ছবি

সাতক্ষীরার কলারোয়া, আশাশুনি ও সদর উপজেলায় পৃথক তিনটি স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের পেছনে একটি মোবাইল টাওয়ারের গোড়া থেকে মেহেদী নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মেহেদী উপজেলার কয়লা গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন মধু ব্যবসায়ী ছিলেন।

বিজ্ঞাপন

কলারোয়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম শাহীন বলেন, ‘এটাকে হত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এছাড়া আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা সরকারি খাল থেকে মো. আব্দুর রহিম মালি (৬০) নামে এক বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি শ্বেতপুর গ্রামের মৃত ফরিদ উদ্দিন মালির ছেলে এবং মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আজ ভোরে নামাজ পড়তে বেরিয়ে তিনি আর ফেরেননি। পরে খালে তার লাশ ভেসে ওঠে, যার চোখ ও মুখে রক্তাক্ত ক্ষত ছিল।

ধারণা করা হচ্ছে, পানিতে পড়ে যাওয়ার পর জলজ প্রাণীর কামড়ে এই ক্ষত হতে পারে।তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পুলিশ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ শুরু করেছে।

এদিকে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরে গলায় ফাঁস দেওয়া অমিত হাসান নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ|

সাতক্ষীরা সদর থানার ওসি হলেন মুহা. মাসুদুর রহমান বলেন, এক যুবকের ফাঁস দেওয়া লাশ উদ্ধার হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন