দলীয় মনোনয়ন ফরম না দেওয়ায়

দৌলতখানে বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় ২ জন কারাগারে

দৌলতখানে বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় ২ জন কারাগারে
বিএনপি কার্যালয়ে হামলা করায় গ্রেপ্তার ২ আসামি । ছবি: আমার দেশ

ভোলার দৌলতখানে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলার মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার ভবানীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সপু এবং একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাদ্দাম হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

জানা যায়, ২৬ সেপ্টেম্বর স্থানীয় নির্বাচনে ভবানীপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসেনকে দলীয় মনোনয়ন ফরম না দেওয়ায় তার সমর্থকেরা উপজেলা বিএনপি অফিসে হামলা এবং সামনের সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

এ ঘটনায় দলীয় আচরণবিধি লঙ্ঘন ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করা হলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

দৌলতখান থানার ওসি ফখরুল ইসলাম আমার দেশকে জানান, দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন