চট্টগ্রাম বন্দরের নিলাম শেডের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বন্দরের নিলাম শেডের আগুন নিয়ন্ত্রণে
ছবি: আমার দেশ

চট্টগ্রাম বন্দরের নিলাম (অকশন) শেডে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে আগুনের ঘটনা ঘটেছে। বন্দর স্টেডিয়ামের দক্ষিণ পাশে অবস্থিত ১২ নং অকশন শেডে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগু নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের লিডার মফিজুর রহমান আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। নিলামের জন্য সংরক্ষিত মালামালের বিষয়ে বিস্তারিত তথ্য বন্দর কর্তৃপক্ষ দিতে পারবে। তাই ক্ষতির সুনির্দিষ্ট হিসাব জানতে তাদের তথ্যের জন্য অপেক্ষা করতে হবে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...