শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবিতে পরীক্ষার্থীদের স্মারকলিপি পেশ

জেলা প্রতিনিধি, নরসিংদী

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবিতে পরীক্ষার্থীদের স্মারকলিপি পেশ
ছবি: আমার দেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ১৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা, পরবর্তী সব এইচএসসি পরীক্ষায় শিক্ষা বোর্ডের নির্ধারিত বোর্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রশ্নপত্র প্রণয়ন ও পরীক্ষা গ্রহণ নিশ্চিতকরণ, ১৩ জুলাই ২০২৬ প্রাকৃতিক দুর্যোগের কারণে যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি অথবা পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ চায়, তাদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করাসহ পাঁচ দফা দাবিতে নরসিংদী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে এ বছরের এইচএসসি পরীক্ষার্থীরা। ১৪ জুলাই বিকেলে এই স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও আন্দোলনের কারণে অধিকাংশ শিক্ষার্থী মানসিকভাবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুত ছিল না। দাবিসমূহ জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করার মাধ্যমে শিক্ষার্থীদের স্বার্থে দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করা হয়।

বিজ্ঞাপন

বাকি দুটি দাবি হলো, শিক্ষার্থীদের 'ফার্মের মুরগি' বলে অবমাননাকর মন্তব্যের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে এবং ওই মন্তব্যের ব্যাখ্যা প্রদান করতে হবে।

এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিশ্চিত করতে হবে।

নরসিংদী জেলা শহরের বিভিন্ন কলেজের প্রায় শতাধিক এইচএসসি পরীক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে তারা বিভিন্ন কলেজের শিক্ষার্থী জড়ো হয়ে মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয়ে আসে।

জেলা প্রশাসক কার্যালয়ে এসে অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামানের কাছে এই স্মারকলিপি জমা দেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...