আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দলীয় সরকারের বিকল্প নেই: ফয়সল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দলীয় সরকারের বিকল্প নেই: ফয়সল

সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন দেশের আইন-শৃঙ্খলা স্বাভাবিক ও উন্নতি করতে হলে দলীয় সরকারের বিকল্প নেই। সম্প্রতি লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠকের আলোকে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের যে সম্ভাব্য তারিখ নির্ধারিত হয়েছে আশা করি ঘোষিত তারিখেই নির্বাচন হবে। দেশের মানুষ ১৬ বছর ধরে ভোট দিতে পারে নাই। তরুণ প্রজন্ম ভোট দেয়ার জন্য উদগ্রীব হয়ে আছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সৈয়দ মো. ফয়সল আরো বলেন শহীদ রাষ্টপতি আদর্শে গড়া রাজনৈতিক দল বিএনপি দেশের বৃহৎ ও জনপ্রিয় একটি দল। এ দলকে ধ্বংস করার জন্য বিগত ফ্যাসিস্ট সরকার হামলা-মামলা এবং গুম থেকে শুরু করে এহেন কাজ নেই যা করেনি। কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে দল সুসংগঠিত হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন