ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে আয়কর আইনজীবী শ্যামল চন্দ্র দাসের চোখের দৃষ্টি হারানোর মানববন্ধন হয়েছে। সোমবার বিকেলে জেলা আয়কর আইনজীবী সমিতির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন প্লাটফর্মে এই মানববন্ধন হয়।

বিজ্ঞাপন

এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, রেলওয়ে পুলিশ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও আইনজীবীরা অংশ নেন।

এতে জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মানসুরুল হক মনার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, আখাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুল কুদ্দুস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি তাজুল ইসলাম, জেলা আয়কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রিপন কুমার সূত্রধর, নদী ও প্রকৃতি সুরক্ষা কমিটি তরীর আহবায়ক মো. শামীম আহমেদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আয়কর আইনজীবী শ্যামল চন্দ্র দাস গত ২২ জুন ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া ফেরার পথে চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথর নিক্ষেপে চোখে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে গেলেও তার চোখটি রক্ষা করা যায়নি। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া রেলপথে বিভিন্ন সময়ে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করা হচ্ছে। এতে অনেক যাত্রী আহত হচ্ছে। তাই এই কর্মকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর বিচারের পাশাপাশি চোখ হারানো আইনজীবী শ্যামলেল পাশে দাঁড়াতে রেলওয়ে পুলিশ ও সরকারের প্রতি আহ্বান জানান।

একই সাথে ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি গ্রহণে সামাজিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...