আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুষ্টিয়া জেলা জামায়াতের নতুন আমীরের শপথ গ্রহণ

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

কুষ্টিয়া জেলা জামায়াতের নতুন আমীরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আমীর হিসেবে শপথ গ্রহণ করেছেন অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন। বুধবার দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যশোর-কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক সভায় নবনির্বাচিত আমীরকে শপথ বাক্য পাঠ করানো হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মো. মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল গফুর, সেক্রেটারি সূজা উদ্দিন জোয়ার্দারসহ যশোর ও কুষ্টিয়া জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

কুষ্টিয়া জেলা জামায়াতের মিডিয়া সম্পাদক এনামুল হক জানান, জেলার রোকনদের প্রত্যক্ষ ও গোপন ব্যালটে এই আমীর নির্বাচন অনুষ্ঠিত হয়। তৃণমূল পর্যায়ের রোকনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এই ভোটে অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন সর্বোচ্চ ভোট পেয়ে আমীর নির্বাচিত হন।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি বিকেলে কুষ্টিয়া শহরের একতাঁরা মোড়ে জমায়াতে ইসলামী আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেয়ার সময় অসুস্থ হয়ে পড়েন জেলার সাবেক আমীর অধ্যাপক মাওলানা আবুল হাসেম। পরে নেতাকর্মীরা তাকে উদ্ধার করে নিকটস্থ ডা. মান্নান হার্ট এন্ড জেনা‌রেল হস‌পিটা‌লে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। অধ্যাপক আবুল হাসেমের ইন্তেকালের পর ভারপ্রাপ্ত আমীর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য ও কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল গফুর। অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন কুষ্টিয়া জেলা জামায়াতের সাবেক আমীর ও বর্তমানে যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন