আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, সাড়ে ৬ লাখ টাকা জব্দ

উপজেলা প্রতিনিধি, (বাবুগঞ্জ) বরিশাল

ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, সাড়ে ৬ লাখ টাকা জব্দ
গ্রেপ্তার এনামুল বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৩২৬ পিস ইয়াবা ও নগদ ৬ লাখ ৫৯ হাজার টাকাসহ এনামুল হাওলাদার (৪৮) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত এনামুল হাওলাদার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বলে জানা গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এনামুল হাওলাদারকে আটক করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৩২৬ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ ৬ লাখ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এনামুল হাওলাদার দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।

ঘটনাটি রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এ বিষয়ে জানতে চাইলে বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান বলেন, “ঘটনাটি দলের জন্য অত্যন্ত লজ্জাজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে গ্রেপ্তারকৃত এনামুল হাওলাদারকে আদালতে সোপর্দ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন