সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন

বৃহস্পতিবার দুপুরে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের রাজশাহীর বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে তাদের কথা হয়েছে।

বিজ্ঞাপন

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে তাঁদের কথা হয়েছে। ওসি জানিয়েছেন, দুটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা চারঘাটের দিক থেকে এসে বাড়ির ফটকের সামনে সামান্য আগুন দেওয়ার চেষ্টা করে। তবে আশপাশের লোকজন দ্রুত বিষয়টি টের পাওয়ায় তারা বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেনি।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বাড়ির নিচতলায় আগুন জ্বলতে দেখা যায়। তবে ভিডিওটির বিষয়ে কোনো মন্তব্য করেননি পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন।

এদিকে, রাজশাহীতে গত রাতে একাধিক নাশকতামূলক ঘটনার খবর পাওয়া গেছে। নগরীর বিআরটিসি বাস ডিপোতে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগ, রেললাইনে আগুন ও লাল নিশান টাঙানো, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে।

এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ছাড়া বাঘা উপজেলার মনিগ্রাম এলাকায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। পরে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।

অন্যদিকে, রাজশাহীর দুর্গাপুর উপজেলার শালঘড়িয়া এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের দেলুয়াবাড়ী শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন