মাধবপুরে চাঁদ রাতে স্ত্রীকে হত্যার ৪৮ ঘণ্টা পর স্বামী গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)

মাধবপুরে চাঁদ রাতে স্ত্রীকে হত্যার ৪৮ ঘণ্টা পর স্বামী গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুরে চাঁদ রাতে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যাওয়ার পর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে পুলিশের একটি দল নোয়াখালী জেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

মাধবপুর থানার এসআই শাহনূর জানান, উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে নাজমুল মিয়া (২৫) প্রায় ৫ বছর আগে প্রেম করে পার্শ্ববর্তী মীরনগর গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে আঙ্গরা বেগম (২১) কে বিয়ে করে। তাদের কন্যা সন্তান আছে। এরইমধ্যে নাজমুল মাদক পাচার চক্রের সদস্যদের সঙ্গে জড়িয়ে পড়ে এবং মাদকগ্রহণ ও পাচারকাজে জড়িয়ে পড়ে। ঈদুল ফিতরের আগের দিন রাতের কোন সময় নাজমুল তার স্ত্রী আঙ্গুরা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের দরজা বাইরে দিয়ে আটকিয়ে ভোরে শ্বশুর বাড়িতে আঙ্গুরা অসুস্থ খবর দিয়ে পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে নিহতের পিতা মোহাম্মদ আলী বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই নাজমুল মিয়া ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়।

থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুন জানান, ৪৮ ঘণ্টা পর তথ্য প্রযুক্তির সহায়তায় নোয়াখালী জেলার সুধারাম থানা সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার কর হয়। নাজমুল মিয়া স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেছে। তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...