গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় মাদকাসক্ত ভাতিজার বঁটির আঘাতে ফুপুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার তেলকপি গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে মা আনোয়ারা বেগমের সঙ্গে ছালু মিয়ার মাদকাসক্ত ছেলে মো. সোহেল মিয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সে তার মা আনোয়ারা বেগম, চাচি জোলেখা বেগম ও ফুপু জোহরা বেগমকে বঁটি দিয়ে কোপায়। তাদের গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার সময় নৌকায় জোহরা বেগমের মৃত্যু হয়। আনোয়ারা বেগম, জোলেখা বেগমকে গাইবান্ধা সদর হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফুলছড়ি থানার ওসি দুরুল হোদা বলেন, খবর পেয়ে মাদকাসক্ত ছেলে মো. সোহেল মিয়াকে আটক করেছে পুলিশ।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

