জাবিতে ইন্টারনেট কর্মীর মৃত্যু

প্রতিনিধি, জাবি

জাবিতে ইন্টারনেট কর্মীর মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল এলাকা থেকে প্রীতম রায় নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি জাবির ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মচারী।

বিজ্ঞাপন

সোমবার দিবাগত রাত একটার দিকে ওই হলের পাশ থেকে তাকে উদ্ধার করেন হলের কর্মচারী ও শিক্ষার্থীরা। উদ্ধারের পর সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন।

প্রীতম রায়ের গ্রামের বাড়ি মাদারীপুরে। প্রীতম সাভারের ভাটপাড়া এলাকায় মাস্টারনেটের বাসায় থাকতেন।

মীর মশাররফ হোসেন হলের কয়েকজন শিক্ষার্থী জানান, রাত ১০টার দিকে প্রীতমসহ চারজন কর্মচারী ইন্টারনেট মেরামতের কাজে হলে যান। প্রীতম হলের এ-ব্লকের চারতলা ভবনের ছাদে কাজ করছিলেন। বাকিরা হলের অন্যদিকে ছিলেন। পরে প্রীতমের খোঁজ না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে তাঁকে হলের পেছনের অংশে মাটিতে নিস্তেজ অবস্থায় পরে থাকতে দেখা যায়। তারা ধারণা করছেন, প্রীতম ছাদ থেকে পড়ে মারা গেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...