আদমজী ইপিজেডে গোডাউনে আগুন, ৬ ঘণ্টায় আসেনি নিয়ন্ত্রণে

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

আদমজী ইপিজেডে গোডাউনে আগুন, ৬ ঘণ্টায় আসেনি নিয়ন্ত্রণে
প্রতীকী ছবি

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত আদমজী ইপিজেডে অনন্ত অ্যাপারেলস লিমিটেডের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।

‎বুধবার ভোর চারটায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বিজ্ঞাপন

‎সকাল ১০টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে বলে জানিয়েছেন আদমজী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার মিরন মিয়া।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...