দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মাধবপুর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন 'পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব মাধবপুর (পুসাম) এর ২০২৫ সালের নবীনবরণ, বির্তক প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা অডিটোরিয়ামে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- ৩১ তম বিসিএসের শিক্ষা ক্যাডার কামরুল ইসলাম, ইউনিডোর ন্যাশনাল এক্সপার্ট এসএম আরাফাত তরিত, মিরপুর সিরামিক্সের ব্যবস্থাপক সিদ্দিক মিয়া, মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে এম সাইফুল ইসলামসহ পুসামের সাবেক নেতৃবৃন্দ ও পুসামের সদস্যরা।
জুবায়েদ খান জুবুর সভাপতিত্বে ও হেপি (জবি) ও শাহআলম (কুবি) এর সঞ্চালনায় নবীন শিক্ষার্থীকে বরণ করে নেয়া হয় ও বির্তক প্রতিযোগিতায় বিজয়ী দল শাহজালাল সরকারি কলেজকে পুরস্কার বিতরণ করা হয়।
দেশের বিভিন্ন প্রান্তে অধ্যয়নরত থাকায় প্রতিবছর ঈদের ছুটিতে সবাই বাড়িতে আসেন। এই ছুটিকে কেন্দ্র করে ইফতার মাহফিলকে সকলে একত্র হওয়ার মোক্ষম হিসেবে বাছাই করেন শিক্ষার্থীরা। এবারের প্রোগ্রামে অংশগ্রহণ করে পুসামের অ্যালামনাই, সরকার, আধাসরকারি ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত সাবেক সদস্যরা ভিন্নমাত্রা যোগ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

