যমুনায় ঝড়ের কবলে নৌকা ডুবে গৃহবধূ নিখোঁজ

উপজেলা প্রতিনিধি, ধুনট (বগুড়া)

যমুনায় ঝড়ের কবলে নৌকা ডুবে গৃহবধূ নিখোঁজ

বগুড়ার ধুনটে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে এক গৃহবধূ নিখোঁজ রয়েছেন। বৃহস্প‌তিবার বেলা ১১টায় ভান্ডারবাড়ী ইউনিয়নের বা‌নিয়াজান এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, যমুনা নদীর চর থেকে ১০ জন শ্রমিক নিয়ে বা‌নিয়াজান ঘাটের দিকে নৌকা‌টি রওনা দেয়। এ সময় ঝড়ের কবলে পড়ে নৌকা‌টি ডুবে যায়। পরে স্থানীয়রা এসে ৯ জনকে উদ্ধার করে। কিন্তু গৃহবধূ আঙ্গু‌রি খাতুন (৫০) নি‌খোঁজ রয়েছেন।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী ব‌লেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...