চাঁদা না পেয়ে টেকনেশিয়ানকে হত্যার হুমকি, সন্ধান দাবি পরিবারের

চাঁদা না পেয়ে টেকনেশিয়ানকে হত্যার হুমকি, সন্ধান দাবি পরিবারের

খাগড়াছড়িতে চাঁদা না পেয়ে এক টেকনেশিয়ানকে অপহরণের পর হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। ১৫ দিন আগে মোবাইল কোম্পানি রবির টেকনিশিয়ান মো. ইসমাইল মিয়াকে অপহরণ করা হয়।

বিজ্ঞাপন

তাকে উদ্ধারের জন্য প্রশাসনের কাছে আকুতি জানিয়েছেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানায় একটি জিডি করা হয়েছে। এখনো তার সন্ধান মেলেনি। ইসমাইল (৩০) নরসিংদী জেলার বেলাব উপজেলার বীর ভাঘব এলাকার নুরুল ইসলামের ছেলে।

জানা গেছে, ইসমাইল দুবছর ধরে রবির টেকনেশিয়ান হিসেবে টাওয়ার মেরামতের কাজ করতেন। সম্প্রতি খাগড়াছড়িতে কোম্পানির ৭-৮টি টাওয়ার বিকল হওয়ায় নেটওয়ার্ক ব্যবস্থা ভেঙে পড়ে। কোম্পানির নির্দেশনায় ইসমাইল ১৯ এপ্রিল মানিকছড়ি ময়ুরখীল এলাকায় টাওয়ার মেরামত করতে যায় ইসমাইল। পথে মানিকছড়ি কলেজের সামনে থেকে মোটরসাইকেলে করে আসা সশস্ত্র দুর্বৃত্তরা তাকে ও আব্রে মারমা (২৫) নামে আরও একজনকে অপহরণ করে। এরপর থেকে তারা নিখোঁজ রয়েছেন।

পরিবারের সদস্যরা জানান, ইসমাইলকে মুক্ত করার জন্য তার কোম্পানির কাছে ৫০ কোটি টাকা চাঁদা দাবি করা হয়। এই টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেয়া হয়। তবে আব্রে মারমার কাছে চাঁদা দাবি না করায় এ ঘটনার সঙ্গে আব্রে মারমা যুক্ত থাকতে পারেন বলে দাবি ইসমাইল পরিবারের।

তদন্ত কর্মকর্তা মানিকছড়ি থানার এসআই এসএম সাদ্দাম হোসেন জানান, পাহাড়ি এলাকা হওয়ায় যৌথবাহিনীর মাধ্যমে অভিযান চালানো হচ্ছে। দুর্বৃত্তরা ইসমাইলের কোম্পানির কাছে চাঁদা দাবি করছে- এটাও আমরা জেনেছি। আব্রে মারমার কাছে চাঁদা না চাওয়ায় বিষয়টি সন্দেহের তালিকায় নিয়ে কাজ করা হচ্ছে।

এদিকে ছেলের সন্ধান না পেয়ে সম্প্রতি বাবা নুরুল ইসলাম ও দুই বোন ছুটে আসেন নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ে। জেলা পর্যায়ের সব দপ্তরের কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সঙ্গে ইসমাইল পরিবারের সদস্যরা দেখা করেন। এ সময় সিনিয়র সচিব বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন এবং তাদের উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছেন বলে পরিবারকে আশ্বাস দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন