আলোচনা সভা ও শোভাযাত্রাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল রোববার সারা দেশে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।
সভায় বক্তারা বলেন, সারা বিশ্বেই গণমাধ্যমকর্মীদের সত্য প্রকাশে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে সব সময় সত্য তুলে ধরছেন তারা। তবে গণমাধ্যম স্বাধীন না হলে মুক্ত সাংবাদিকতা অন্তরায় বলে মন্তব্য করেন সাংবাদিকসহ সমাজের বিশিষ্টজনরা।
ফেনী প্রতিনিধি জানান, গতকাল রোববার ফেনী প্রেস ক্লাব মিলনায়তনে ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক।
প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাজী তানভীর আলাদিন। বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা তথ্য কর্মকর্তা আল আমীন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, সাবেক সভাপতি একেএম আবদুর রহিম, মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, জেলা জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সম্পাদক আ ন ম আবদুর রহিম ও এনসিপির জেলা সদস্য সচিব শাহ ওয়ালী উল্যাহ মানিক।
ইয়ুথ জার্নালিস্টস ফোরাম ফেনী জেলা শাখার সভাপতি শাহজালাল ভূঞার সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইয়ুথ জার্নালিস্টস ফোরাম ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক সোলায়মান হাজারী ডালিম।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন আরিফুল আমিন রিজভী, শওকত মাহমুদ, এসএম ইউসুফ আলী, নাজমুল হক, আতিয়ার সজল, আরিফুর রহমান, নুরুজ্জামান সুমন, সফিউল্লাহ রিপন, আবদুল্লাহ আল মামুন, নুরউল্লাহ কায়সার প্রমুখ।
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, গতকাল সকালে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন।
উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজরের সভাপতিত্বে বক্তব্য দেন মকবুল হোসেন, মানিক সওদাগর, জাহিদুল ইসলাম প্রিন্স, হাবিবুর রহমান সুমন, আবদুল হামিদ, জিয়াউর রহমান, রাজ্জাক মাহমুদ প্রমুখ।
সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি জানান, চৌমুহনীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে দুপুরে চৌমুহনী প্রেস ক্লাব শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রেস ক্লাবের আহ্বায়ক ইয়াকুব নবী ইমনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম হারুণ, যুগ্ম আহ্বায়ক আবদুর রহিম, সাবেক সহসভাপতি কামরুল হাসান দুলাল, যুগ্ম সম্পাদক এম মজিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


