জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পুলিশ প্রশাসন বিভিন্ন জায়াগায় নিরপেক্ষ আচরণ করছে না। নির্বাচনের আগেই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। আমরা নিরপেক্ষ প্রশাসন চাই, নিরপেক্ষ বিচার ব্যবস্থা চাই এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই।
সোমবার (২৮ জুলাই) দুপুরে জামালপুর শহরের ফেজৗদারী মোড়ে দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র অবশ্যই ৫ আগস্টের মধ্যে জারি করতে হবে। উচ্চকক্ষের বিষয়ে ঐকমত্য না হওয়ায় এখনো জুলাই সনদ আটকে রয়েছে। দলীয় স্বার্থে যারা জুলাই সনদে ঐকমত্য এখনো হননি তাদেরকে জনগণের স্বার্থে দেশের স্বার্থে ঐকমত্য পোষণ করা উচিত। উচ্চকেক্ষর বিষয়ে সর্বদলীয় ঐকমত্যে পৌঁছাতে পারলে আমরা জুলাই সনদে স্বাক্ষর করব। সংস্কারের মাধ্যমে পুরোনো আইনকে পরিবর্তন করতে হবে। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের প্রতিশ্রুতি নিশ্চিত করতে হবে।
এ সময় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমানের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, জাতীয় যুবশক্তির যুগ্ম আহবায়ক হিফজুর রহমান বকুলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

