চট্টগ্রামের রাউজান উপজেলায় কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. রাহাতুল ইসলাম। সোমবার দুপুরে উপজেলার ১ নম্বর হলদিয়া ইউনিয়নে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত তথ্য সংগ্রহ কার্যক্রম তিনি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ইউএনও কৃষকদের তথ্য সংগ্রহ, নিবন্ধন কার্যক্রম এবং সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ভুল ও স্বচ্ছভাবে তথ্য সংগ্রহের নির্দেশনা দেন, যাতে প্রকৃত কৃষকরা সরকারি কৃষিসেবা ও বিভিন্ন প্রণোদনার সুবিধা সহজে পেতে পারেন।
এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুম কবির, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার সুশীল, সিকু বড়ুয়া, ভুটান বড়ুয়া, তমিজ উদ্দিন এবং বিএনপি নেতা এস. এম. কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কৃষি বিভাগের এ উদ্যোগের মাধ্যমে কৃষকদের তথ্যভান্ডার হালনাগাদ হবে। ফলে ভবিষ্যতে সরকারি কৃষি সহায়তা ও প্রণোদনা কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

