নীলফামারীতে কনকনে শীতে বেড়েছে দুর্ভোগ

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীতে কনকনে শীতে বেড়েছে দুর্ভোগ

কনকনে ঠান্ডা বিরাজ করছে উত্তরের জেলা নীলফামারীতে। সেই সাথে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে চরম দুর্ভোগে পড়েছে এ জেলার দরিদ্র মানুষজন।

শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ বাহিরে বের হতে না পেরে পড়েছেন দুর্ভোগে। ঘন কুয়াশার কারণে স্থবিরতা নেমেছে কৃষিকাজে। বিশেষ করে ডিমলা উপজেলার তিস্তা নদীর কোল ঘেঁষা গ্রাম ও চরের মানুষজন সবচেয়ে বেশী বেকায়দায় পড়েছেন। শীতবস্ত্রের অভাবে অনেকে দিনভর খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

বিজ্ঞাপন

নীলফামারী পুরাতন রেল স্টেশন এলাকার ফেরিওয়ালা খলিল হোসেন (পেচি) জানান, গত দু’দিন ধরে ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসের কারণে কাজে যেতে পারিনি।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন জানান, মঙ্গলবার নীলফামারীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে এ জেলার সর্বনিম্ন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন